সংগৃহীত
গার্মেন্টস শিল্পে অনাকাঙ্ক্ষিত কোনো অস্থিরতা সহ্য করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে তিনি জানান, ইতোমধ্যেই নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং তাদের কার্যক্রমও শুরু হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের যেসব যৌক্তিক দাবি ছিল তা পূরণে উদ্যোগ নিয়েছে সরকার। তবে মজুরি বোর্ডের আলোচনা চলাকালেই কোনো মহল যদি নিজের স্বার্থ হাসিল করতে শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তবে তা কঠোর হাতে দমন করা হবে। তৈরি পোশাক খাতের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার ও শ্রমিক-মালিক পক্ষের যৌথ উদ্যোগকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?
#গার্মেন্টসশ্রমিক #স্বরাষ্ট্রমন্ত্রী #শিল্পখাত #মজুরিবোর্ড #বাংলাদেশআইনশৃঙ্খল















