শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুগুলোর দামে বড় পতন হয়েছে। স্পট মার্কেটে রুপার দাম ২ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৫৯ দশমিক ৮৯ ডলারে নেমেছে।

বুধবার রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রুপার পাশাপাশি প্লাটিনামের দাম ৪ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬২০ দশমিক ৩৮ ডলারে দাঁড়িয়েছে।

এ ছাড়া প্যালাডিয়ামের দামও ৪ দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি আউন্স প্যালাডিয়ামের দাম নেমে এসেছে ১ হাজার ১২২ দশমিক ৭৫ ডলারে।

এদিকে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ৯৬ দশমিক ১৩ ডলারে দাঁড়ায়। এর আগে দাম ৫ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। আর ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের ফিউচার মূল্যও ১ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২১ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: কালবেলা

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: