শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি আবেদনের সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি আবেদনের সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল

সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে।

নতুন নির্ধারিত সময় অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আবুদ্দারদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার (১‌ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তিচ্ছু প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ২৩ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

অনার্স ভর্তির সংশোধিত সময়সূচি অনুযায়ী, অনলাইনে প্রাথমিক আবেদন ও ফরম সংগ্রহের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি পর্যন্ত, আবেদন ফি (১ হাজার টাকা) জমা দেওয়ার শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি, কলেজ কর্তৃক অনলাইনে আবেদন নিশ্চয়ন করার শেষ তারিখ ২৪ ফেব্রুয়ারি, সোনালী ব্যাংকে ফি’র বিশ্ববিদ্যালয় কপি জমা দেওয়ার তারিখ ২৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র তালিকা পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। আবেদনের শর্তাবলী ও অন্যান্য বিস্তারিত নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের অনার্স অপশনে অনার্স ভর্তি গাইডলাইন লিংকে পাওয়া যাবে। 

গত বছরের ২০ নভেম্বর প্রকাশিত মূল বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
জকসু নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা