শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

হানিমুনের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ

হানিমুনের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ

সংগৃহীত

অভিনয় জীবনের দীর্ঘ পথচলায় অসংখ্য চরিত্রে দর্শক মাতিয়েছেন ফারুক আহমেদ। তবে হুমায়ূন আহমেদের কালজয়ী নাটক ‘আজ রবিবার’-এর ‘মতি’ চরিত্রটি আজও দর্শকদের হৃদয়ে অমলিন। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৩ বছর আগের এক স্মৃতি ভাগ করে নিয়ে নেটিজেনদের নস্টালজিক করে তুলেছেন এই গুণী অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৩ বছর আগের ছবি পোস্ট করেছেন ফারুক আহমেদ।

ছবিটিতে তার সঙ্গে দেখা যাচ্ছে স্ত্রী নাসরিনকে। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আবার ৩৩ বছর আগের ছবি খুঁজে পেলাম। বিয়ের পর হানিমুন কক্সবাজারে।’

স্মৃতির পাতায় ডুব দিয়ে ফারুক আহমেদ আরও লেখেন, ‘তখন কে জানতো আমি আর নাসরিন হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকে মতি আর ফুলি হবো? জীবন এত ছোট ক্যানে?’

উল্লেখ্য, ‘আজ রবিবার’ নাটকে ফারুক আহমেদ ‘মতি’ চরিত্রে এবং তার স্ত্রী নাসরিন ‘ফুলি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। পর্দার সেই রসায়ন যে বাস্তবের দম্পতি থেকে উঠে এসেছিল, তা আজও অনেকের কাছে বিস্ময়ের। জীবন আর সময়ের দ্রুত বয়ে যাওয়া নিয়ে ফারুক আহমেদের এই হাহাকার স্পর্শ করেছে তার ভক্ত-অনুরাগীদেরও।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
জকসু নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা