Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.189): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/dainikbogura.com/public_html/details.php on line 126

সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ

শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ

সংগৃহীত

ঈদে মুক্তি পেয়েছে সাইফ চন্দনের ‘মালিক’। অ্যাকশন-থ্রিলার ছবিটি মন্দের ভালো সাড়া পাচ্ছে। দীর্ঘদিন পর আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের রসায়ন পছন্দ করছে অনেকে। এবার সেই তারকাদ্বয়ের সঙ্গে বসেই ছবিটি দেখার সুযোগ পাবেন ভাগ্যবান ১০ জন দর্শক।

‘মালিক’-এর আইটেম গান ‘গুলগুলি পিঠা’ নিয়ে নতুন একটি ক্যাম্পেইন শুরু করেছেন সংশ্লিষ্টরা। এতে অংশ নিতে হলে গানটি নিয়ে টিকটক বা ফেসবুক রিলস বানাতে হবে। এতে নাচ, অভিনয় কিংবা সৃজনশীল অন্য যে কোনো কিছু থাকতে পারে। অংশ নেওয়ার শেষ সময় ৮ জুন, সন্ধ্যা ৬টা। কনটেন্টের মান ও ভিউ বিবেচনা করে কাঙ্ক্ষিত ১০ জন বিজয়ী বেছে নেওয়া হবে। এরপর তাদের আমন্ত্রণ জানানো হবে ‘মালিক’-এর বিশেষ প্রদর্শনীতে। যেখানে উপস্থিত থাকবেন ছবির নায়ক-নায়িকা ও কলাকুশলীরা।

শনিবার রাতে বিষয়টি জানিয়ে ভক্তদের উদ্দেশ্যে ফেসবুকে অভিনেত্রী মিম লেখেন, “ছবিটির প্রতি আপনাদের অসাধারণ ভালোবাসা আমাদের সত্যিই মুগ্ধ করেছে। সেই আনন্দকে আরো বিশেষ করে তুলতে এই ‘গুলগুলি পিঠা’ চ্যালেঞ্জ। আমি অপেক্ষায় থাকব আপনাদের দারুণ সব ভিডিও দেখার জন্য।”

‘মালিক’-এ শুভ-মিমের সঙ্গে আরো অভিনয় করেছেন মনিরা মিঠু, মিশা সওদাগর, মাহমুদুল ইসলাম মিঠু, আরফান মৃধা শিবলু প্রমুখ।

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: