Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.189): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/dainikbogura.com/public_html/details.php on line 126

সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

‘যেকোনো সময় সাজাল-হামজার বিয়ের ঘোষণা আসতে পারে’

‘যেকোনো সময় সাজাল-হামজার বিয়ের ঘোষণা আসতে পারে’

সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাজাল আলি এবং উদীয়মান তারকা হামজা সোহেলের প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়ে বিনোদন দুনিয়ায় শোরগোল থামছেই না। এরই মধ্যে তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মনে দেখা দেয় চরম হতাশা। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জানা গেল, ভাঙনের খবরটি শুধু গুঞ্জন। যেকোনো সময় আসতে পারে সাজাল ও হামজার বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা।

পাকিস্তানের বিশ্বস্ত বিনোদন প্রতিবেদক ও ভেতরের খবর রাখা এজাজ ওয়ারিসের বরাত দিয়ে জানা গেছে, এই তারকা জুটির সম্পর্ক এখনো বেশ মজবুত রয়েছে এবং তাদের বিয়ের পরিকল্পনা যথানিয়মেই এগিয়ে চলছে। এমনকি ভক্তদের প্রত্যাশার চেয়েও অনেক দ্রুত এই সুখবর আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় এজাজ ওয়ারিস বলেন, ‘এই দুজনের ব্রেকআপ হয়েছে বলে আমার মনে হয় না। আমার বিশ্বস্ত সূত্ররা যা জানাচ্ছে, তা হলো বিয়ে এখনো হওয়ার পথেই আছে। আর এই ব্রেকআপের খবরগুলো শুধুই গুজব ও মিথ্যা বলেই আমার মনে হচ্ছে।’

‘গুজবের ক্ষেত্রে আসলে কী হয় জানেন? একটা পেজ খবর বানায়, আর বাকি পেজগুলো সেটা কপি করে নেয়। আমার কাছে যতক্ষণ পর্যন্ত ব্রেকআপের কোনো নির্ভরযোগ্য তথ্য না আসবে, ততক্ষণ আমি কেন আগ বাড়িয়ে তা ঘোষণা করতে যাব?’

বিচ্ছেদের খবরকে সম্পূর্ণ ভুয়া দাবি করে সাজাল-হামজার বিয়ের ব্যাপারে তিনি আরও বলেন, ‘যেকোনো সময় সাজাল ও হামজার বিয়ের ঘোষণা আসতে পারে। আমার কাছে কোনো ব্রেকআপের খবর নেই। এখন এর মধ্যে যদি কিছু হয়েও থাকে, তবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি এখন পর্যন্ত এমন কোনো খবর পাইনি। যদি কখনো পাই, তবে আপনাদের জানিয়ে দেব। কারণ সত্যি বলতে, আমি তাদের প্রাইভেসিতে হস্তক্ষেপ করা পছন্দ করি না। ওদের একসঙ্গে নিজেদের সংসার গড়তে দিন।’

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চে আহাদ রেজা মীরের সাথে সাজাল আলি বিবাহ বন্ধনে আবদ্ব হোন। তবে ব্যক্তিগত জীবনে তাদের সেই সম্পর্ক স্থায়ী হয়নি। ২০২২ সালে এই দুই তারকা বিচ্ছেদের পথে হাঁটেন। 

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: