শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প

খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প

সংগৃহীত

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুই দেশের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা আছে। তবে গতকাল বুধবার এ বৈঠক না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তখনই ট্রাম্প হুমকির সুরে বলেন আলোচনা না হলে খামেনির চিন্তিত হওয়া উচিত।

নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত অবশ্য আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের প্রতিনিধিরা বসবেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন শুক্রবার মাস্কাটের স্থানীয় সময় সকাল ১০টায় বৈঠকটি হবে।

বৈঠক নিয়ে যখন শঙ্কা তৈরি হয় তখন সংবাদমাধ্যম এনবিসির এক সাংবাদিক সাক্ষাৎকারে ট্রাম্পকে এ ব্যাপারে প্রশ্ন করেন। জবাবে ট্রাম্প বলেন, “আমি বলব তার খুবই চিন্তিত হওয়া উচিত। হ্যাঁ তার চিন্তিত হওয়া উচিত। তবে আপনি জানেন, তারা আমাদের সঙ্গে আলোচনা করছে।”

এদিকে যুক্তরাষ্ট্র আলোচনায় ইরানের পারমাণবিক কার্যক্রমের পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল এবং প্রক্সি বাহিনীকে সহায়তা নিয়েও কথা বলতে চায়। তবে ইরান জানিয়েছে, তারা পারমাণবিক কার্যক্রমের বাইরে আর কোনো কিছু নিয়ে আলোচনা করবে না।

তাদের এ দৃঢ় অবস্থানের কারণেই যুক্তরাষ্ট্র আলোচনা থেকে সরে যেতে চেয়েছিল। একটি সূত্র জানিয়েছে, ইরানকে বলা হয়— যুক্তরাষ্ট্রের শর্তে আলোচনা করতে হবে, নয়ত কোনো আলোচনা করবে না। তখন ইরান জানায় এমনটি হলে তারা আলোচনায় অংশ নেবে না।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
জকসু নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা