রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

জাপানে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শুরু

জাপানে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শুরু

সংগৃহীত

জাপানে শুরু হয়েছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট দেওয়া শুরু করেন সাধারণ মানুষ।

এ নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৪৬৫ আসনেন জন্য ১ হাজার ২৮৪ প্রার্থী লড়াই করছেন।

গত ২৩ জানুয়ারি দেশটির সংসদ ভেঙে দেন প্রধানমন্ত্রী সানাই তাকাচি। ওই সময় তিনি ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তাকাচি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী।

গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেও তার দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সংসদে সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ছিল। কিন্তু তিনি শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা চাইছিলেন। এর ফলশ্রুতিতে ক্ষমতা গ্রহণ করেই আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেন।

প্রধানমন্ত্রী তাকাচির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে মূল লড়াই হবে জাপান ইনোভেশন পার্টির।

এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। এছাড়া তাকাচির প্রধানমন্ত্রিত্বের ভাগ্যও এরমাধ্যমে নির্ধারিত হবে।

দেশটিতে আজকের নির্বাচনে ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত। ভোট গণনা শেষ হতে হতে সারারাত লাগতে পারে।

সংসদের নিম্নকক্ষের মোট ৪৬৫টি আসনের মধ্যে ২৮৯ জন সদস্য সরাসরি একক নির্বাচনী এলাকা থেকে এবং বাকি ১৭৬ জন সদস্য ১১টি আঞ্চলিক ব্লকের মাধ্যমে সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হবেন।

বিভিন্ন জরিপ থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী তাকাচির ক্ষমতাসীন এলডিপিই সংসদের সর্বোচ্চ আসনে জয়ী হতে পারেন।

এদিকে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো জাপানে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। এরমধ্যে জাপান সাগরের উপকূলে তুষারপাত হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, বৈরি আবহাওয়ার কারণে ভোট দিতে আসা মানুষের সংখ্যা কমে যেতে পারে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
জকসু নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা