Warning: file_get_contents(http://ipwho.is/198.244.168.14): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/dainikbogura.com/public_html/details.php on line 126

রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

ইসরায়েলে হামলা : ইরানকে আলোচনায় ফিরে আসতে বললেন ট্রাম্প

ইসরায়েলে হামলা : ইরানকে আলোচনায় ফিরে আসতে বললেন ট্রাম্প

সংগৃহীত

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের হামলা যুদ্ধাবসানের আলোচনায় কোনো সহযোগিতা করবে না বলেও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

রোববার মধ্যরাতে উত্তর ইসরায়েলে ইরান ক্ষেপণাস্ত্র ছোড়ার পর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “এ ধরনের হামলা যুদ্ধাবসানের আলোচনার ক্ষেত্রে কোনো সহযোগিতা করবে না। ইরানের উদ্দেশ্যে আমার পরামর্শ, আপনারা আপনাদের ক্ষেপণাস্ত্র ছুড়েছেন, যথেষ্ট হয়েছে, এবার আলোচনার টেবিলে ফিরে আসুন এবং চুক্তির ব্যাপারে মনোযোগ দিন।”

“আমরা একটা চুক্তির খুব কাছাকাছি আছি। আমি বলব, আগামী সপ্তাহের সোমবার, মঙ্গলবার বা বুধবারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে।”

৬ জুন শনিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়েহতে স্থানীয় সময় সন্ধ্যায় বিমান অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমানবাহিনী (আইএএফ)। এতে আহত হয়েছে ৪ জন শিশুসহ কমপক্ষে ২০ জন।

বৈরুতে আইএএফ হামলা চালানোর পর তাৎক্ষণিকভাবে ট্রাম্প বলেছিলেন, এতে খুশি হননি তিনি।

রোববারের হামলার পর ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার জবাব দিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে উত্তর ইসরায়েলে।

ইসরায়েলের স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১ টার দিকে ইসরায়েলে হামলা চালায়। কতগুলো ক্ষেপণাস্ত্র ইরান ছুড়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি; পরে আইডিএফ জানিয়েছে, উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে কমপক্ষে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এবং এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সবগুলোকে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলা সম্ভব হয়েছে।

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর উপদেষ্টা মোহসিন রেজায়ি বলেছেন, “আমরা বার বার বলেছি যে লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং আগ্রাসন ইসলামি প্রজাতন্ত্রী ইরান সহ্য করবে না। আজ রাতে আমরা আগ্রাসনকারীদের জবাব দিলোম।”

“তবে এটা শুধুমাত্র একটি সতর্কবার্তা। অশুভ শক্তি যদি এই সতর্কবার্তা আমলে না নেয়, পরবর্তী আঘাত হবে আরও ব্যাপক এবং এজন্য আগ্রাসনকারীদের চড়া মূল্য দিতে হবে।”

অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইসরায়েলের উগ্র ডানপন্থি রাজনীতিবিদ এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভর এক এক্সবার্তায় বলেছেন, “তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে।”

সূত্র : ফক্স নিউজ, আলজাজিরা

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: