Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.38): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/dainikbogura.com/public_html/details.php on line 126

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা

জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা

সংগৃহীত

জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। আজ বৃহস্পতিবার (১১ জুন) জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

তারা জানিয়েছে, এ ঘাঁটি লক্ষ্য করে ১২টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। বিপ্লবী গার্ড দাবি করেছে, ওই ঘাঁটিতে থাকা মার্কিনিদের এফ-৩৫, এফ-১৫ এবং এফ-১৬ লক্ষ্য করে ছোড়া মিসাইল সরাসরি আঘাত করেছে। এতে একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্র যতক্ষণ শত্রুতাপূর্ণ আচরণ করবে ইরান ঠিক ততক্ষণ পর্যন্ত জবাব দিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিপ্লবী গার্ড।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জর্ডানের থাকা নাগরিকদের উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে। এক্সে দেওয়া এক পোস্টে তারা বলেছে, জর্ডানের আকাশসীমায় মিসাইল, ড্রোন অথবা রকেট শনাক্ত হয়েছে। যে যেখানেই থাকুন দ্রুত সময়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।

গত সোমবার হরমুজে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে এমন দাবি করে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর ইরানও পাল্টা হামলা চালায়। আজ দ্বিতীয় দিনের মতো হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের অভিযান শেষ করার ঘোষণা দেওয়ার পর ইরান হামলা অব্যাহত রাখে।

তারা প্রথমে বাহরাইন ও কুয়েতে টানা দুইবার হামলা চালায়। এরপর জর্ডানের বিমানঘাঁটিকে টার্গেট করে।

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: