বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার

সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের লাশ ঢাকায় আসছে শুক্রবার।

এদিন সকাল সাড়ে ৮টার দিকে তার লাশ বহনকারী উড়োজাহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বৃহস্পতিবার রাতে জেদ্দার বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট রওনা দেবে। ওই ফ্লাইটেই শাহেদের লাশ আনা হবে।

শাহেদের গ্রামের বাড়ি বগুড়ার শাজাহানপুর থানার মাদলা গ্রামে।

গত ১০ অক্টোবর বিকালে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় যে ১৩ জনের প্রাণ গেছে, তাদেরই একজন শাহেদ। তিনি ছাড়াও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের ওমরাহ ভিসাধারী মো. নাসরুল্লাহ বদরপুরিও ওই হামলায় নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৭ বাংলাদেশি।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, শাহেদকে নিয়োগকারী প্রতিষ্ঠান সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানির তরফ থেকে বকেয়া বেতন-ভাতা ও ‘সার্ভিস বেনিফিট’ বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল (প্রায় ৯ লাখ টাকা) রিয়াদ দূতাবাসের অ্যাকাউন্টে জমা হয়েছে। এ অর্থ শিগগিরই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে নিহতের পরিবারকে দেওয়া হবে।

সূত্র: bdnews24

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: