Warning: file_get_contents(http://ipwho.is/2600:1f28:365:80b0:6f72:a904:73b0:e266): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/dainikbogura.com/public_html/details.php on line 126

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

ডায়বেটিসসহ আরও যেসব রোগ থাকলে যুক্তরাষ্ট্র আর ভিসা নাও দিতে পারে

ডায়বেটিসসহ আরও যেসব রোগ থাকলে যুক্তরাষ্ট্র আর ভিসা নাও দিতে পারে

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখেন অনেকে। তবে বিভিন্ন কারণে সবার এ স্বপ্ন পূরণ হয় না। এখন থেকে ডায়বেটিসসহ আরও কিছু রোগ থাকলে যুক্তরাষ্ট্র আর ভিসা নাও দিতে পারে বলে দেশটির এক সরকারি নির্দেশনায় ইঙ্গিত দেওয়া হয়েছে।

মূলত বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ যুক্তরাষ্ট্রে গেলে চিকিৎসা করালে সেখানে সরকারের খরচ হয়। এই খরচ কমাতেই রোগাক্রান্তদের ব্যাপারে এমন সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।

ওয়াশিংটনভিত্তিক স্বাস্থ্যবিষয়ক সংবাদমাধ্যম কেএফএফ হেলথ নিউজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।

এতে বলা হয়েছে, যারা রোগাক্রান্ত তারা যুক্তরাষ্ট্রে এসে বসবাস শুরুর পর চিকিৎসা ব্যয় চালিয়ে নিতে পারবেন কি না, সেটি খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে বিশ্বব্যাপী বিভিন্ন দূতাবাস এবং কনস্যুলেটে গাইডলাইন পাঠানো হয়েছে।

এই গাইডলাইনে নির্দেশনা হয়েছে, ভিসা আবেদনকারীর স্বাস্থ্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বিশেষ করে হার্টের রোগ, শ্বাসতন্ত্রের রোগ, ক্যানসার, ডায়বেটিস, মেটাবলিক রোগ, স্নায়বিক রোগ এবং মানসিক স্বাস্থ্যসহ কিছু নির্দিষ্ট রোগগুলো বিবেচনায় নিতে বলা হয়েছে।

কারণ হিসেবে বলা হয়েছে, এই রোগগুলোর চিকিৎসা ব্যয় অনেক বেশি হওয়ায় লক্ষ লক্ষ ডলার খরচ হতে পারে।

আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে গিয়ে নিজ খরচে চিকিৎসা ব্যয় মেটাতে পারবে কি না সেটিও খতিয়ে দেখতে দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ভিসার আবেদন যাচাই করার সময় সংক্রামক রোগ পরীক্ষা করা, টিকার ইতিহাস দেখা, এবং মানসিক অসুস্থতা যাচাই করা— এসব প্রক্রিয়া আগে থেকেই ছিল। তবে এই নতুন নির্দেশিকায় আরও কিছু স্বাস্থ্যগত সমস্যা যুক্ত করা হয়েছে, যা এখন থেকে বিবেচনা করতে হবে।

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: