Warning: file_get_contents(http://ipwho.is/2600:1f28:365:80b0:5a37:5440:96f1:32b7): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/dainikbogura.com/public_html/details.php on line 126

শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

সংগৃহীত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চারটি শূন্য পদে ৪০ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৫ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ০৪ নভেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি সাপেক্ষে দেশের সকল জেলার স্থায়ী নাগরিকেরা অনলাইনে এ সব পদের জন্য আবেদন করতে পারবেন। 

এক নজরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

চাকরির ধরন

সরকারি চাকরি

প্রকাশের তারিখ

০৫ অক্টোবর ২০২৫

পদ ও লোকবল

৪টি ও ৪০ জন

আবেদন করার মাধ্যম

অনলাইন

আবেদন শুরুর তারিখ

১৫ অক্টোবর ২০২৫

আবেদনের শেষ তারিখ

০৪ নভেম্বর ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট

https://bpdb.gov.bd

আবেদন করার লিংক

অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
পদসংখ্যা: ০৪টি 
লোকবল নিয়োগ: ৪০ জন 

পদের নাম: সহকারী প্রকৌশলী (তড়িৎ)
পদসংখ্যা: ২৪টি 
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

পদের নাম: সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ১২টি 
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই)/ মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ০২টি 
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং (সিভিল) এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

পদের নাম: সহকারী প্রকৌশলী (কম্পিউটার)
পদসংখ্যা: ০২টি 
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই)/ তড়িৎ ও কম্পিউটার কৌশল (ইসিই)-এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা: ১৫ অক্টোবর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী পদে কর্মরতদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি: সাধারণ প্রার্থীদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা এবং অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৪ নভেম্বর ২০২৫

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: