বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

গ্রাম রক্ষায় বালুভর্তি নৌকা আটকে পুলিশে দিলেন এলাকাবাসী

গ্রাম রক্ষায় বালুভর্তি নৌকা আটকে পুলিশে দিলেন এলাকাবাসী

সংগৃহীত

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু ও মাটি তোলার কারণে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে বসতবাড়ি, রাস্তা ও বাজার হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে ড্রেজার দিয়ে হরিণাপাটি গ্রামের পাশ থেকে বালু উত্তোলনের সময় ক্ষুব্ধ এলাকাবাসী বালুভর্তি একটি নৌকা আটক করেন। 

সরেজমিনে দেখা যায়, নদী থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের ফলে নদীর তীর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হরিণাপাটি বাজারসংলগ্ন সড়কের একটি অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নতুন করে আরও কয়েকটি স্থানে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।

হরিণাপাটি গ্রামের বাসিন্দা ইব্রাহিম  বলেন, নদীভাঙনের কারণে আমরা ঘরবাড়ি হারিয়েছি। বারবার বলেও কোনো লাভ হয়নি। নিরুপায় হয়ে আমরা নিজেরাই নৌকা আটক করেছি।

একই গ্রামের জমির আলী অভিযোগ করেন, এলাকার প্রভাবশালীরা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করছেন। আমরা চাই দ্রুত এসব বন্ধ হোক।

স্থানীয় ইউপি সদস্য মো. রাসেল মিয়া বলেন, গ্রামের সবাই ঐক্যবদ্ধ হয়ে অবৈধ বালুভর্তি একটি নৌকা আটকে রাখেন। পরে পুলিশকে খবর দিয়ে নৌকা থানায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই বলেন, নদী থেকে প্রায় প্রতিদিনই অবৈধ ড্রেজিং চলছে। এর ফলে বসতবাড়ি, রাস্তাঘাট, বাজারসহ বিভিন্ন স্থাপনা ভাঙনের ঝুঁকিতে পড়েছে। আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই মো. ফরিদ হোসেন বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। আটক নৌকাটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
জকসু নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা