সংগৃহীত
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার পর আগামী ২০ এপ্রিল প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় আসবেন তারেক রহমান। বুধবার বেলা ১১টার দিকে বগুড়া সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলীর বাগবাড়ীতে যাবেন। এছাড়া, বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী ওই দিন জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন শেষে গাবতলী বাগবাড়ীতে জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড প্রদান ও খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে জিয়াবাড়িতে যাবেন। পরে বিকেলে বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় অংশ নেবেন।



















