শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শনিবার এইচএসসির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

শনিবার এইচএসসির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

সংগৃহীত

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফলাফল জানার উপায়

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া eduboardresults.gov.bd-এই ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
 

শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট (educationboardresults.gov.bd) থেকে ফল জানা যাবে। ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার নাম ‘HSC/Alim/Equivalent’ নির্বাচন করতে হবে। পরীক্ষার বছর (২০২৬), নিজ বোর্ডের নাম, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে ইনপুট দিয়ে সাবমিট করলেই কাঙ্ক্ষিত ফল দেখা যাবে। ওয়েবসাইট থেকে মার্কশিট ডাউনলোডের সুবিধাও থাকবে।

প্রতিষ্ঠানের জন্য ফল ডাউনলোড প্রক্রিয়া

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এক ক্লিকেই পুরো প্রতিষ্ঠানের ফল সংগ্রহ ও ডাউনলোড করা যাবে।

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: