শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

এইচএসসিতে জয়পুরহাটে সেরা গার্লস ক্যাডেট কলেজ

এইচএসসিতে জয়পুরহাটে সেরা গার্লস ক্যাডেট কলেজ

সংগৃহীত

অন্যদিকে, জয়পুরহাট সরকারি কলেজ থেকে এবার ১ হাজার ১৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৫৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৩ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৭৩ দশমিক ৭৫ শতাংশ।

এ ছাড়া জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ৭৩১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১২ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৬১ দশমিক ১৫ শতাংশ।

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ জানায়, এ সাফল্য বিগত কয়েক বছরের ধারাবাহিক অর্জনের অংশ। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিকনির্দেশনা এবং কলেজের অধ্যক্ষ মো. ইয়াছিনের দক্ষ তত্ত্বাবধানে এ ঈর্ষণীয় সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

পরীক্ষার্থীরা তাদের এ সাফল্যের পেছনে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ এবং বিশেষ করে অভিভাবকদের সহযোগিতার কথা উল্লেখ করেছেন।

কলেজের অধ্যক্ষ মো. ইয়াছিন আশা প্রকাশ করেন, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের সাফল্যের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: