বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

ধুনটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ধুনটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল। 

সভায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর এলাকার সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার ওসি সাইদুল আলম, সেনাবাহিনী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা সামিদুল ইসলাম, সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফী, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম রাশেদুল হাসান মুরাদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। এ বছর ধুনট উপজেলায় মোট ৩৫টি পূজামণ্ডপে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

জনপ্রিয়