Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.38): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/dainikbogura.com/public_html/details.php on line 126

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

বগুড়ায় বেকারির খাবারে হ্যাচিং ডিম ব্যবহার, ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ায় বেকারির খাবারে হ্যাচিং ডিম ব্যবহার, ব্যবসায়ীকে জরিমানা

সংগৃহীত

বগুড়া সদরের চারমাথা এলাকায় একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে হ্যাচিং ডিম (অফুটন্ত ডিম) ব্যবহার করায় প্রতিষ্ঠানটির মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১০ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফুলকলি বেকারিতে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো. রাসেল। অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের বেকারি পণ্য যেমন কেক, বিস্কুট ও পাউরুটি তৈরিতে লোকচক্ষুর আড়ালে হ্যাচিং ডিম (অফুটন্ত ডিম) ব্যবহার করছিল। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, পণ্যে আগাম তারিখ ব্যবহার এবং অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে ভোক্তাদের প্রতারণার অভিযোগও পাওয়া যায়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানান, ফুলকলি বেকারির মালিক মো. নাজমুস সাকিবের স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন তিনি (মো. নাজমুস সাকিব)।

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: