সংগৃহীত
জয়পুরহাট: সংবাদিকতার অগ্রযাত্রায় আমরা ঐক্যবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা-২০২৬, ১৭ মে রোববার বিকেলে জেলা সদরের উপজেলা পরিষদের মোহাম্মদ মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে জয়পুরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ও উত্তরীয় পরিয়ে আমন্ত্রিত অতিথিবৃন্দদের বরণ করে নেয়া হয়।
পরে জয়পুরহাট জেলা প্রেসক্লাবের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন,নব নির্বাচিত প্রেসক্লাবের সভাপতি এটি এন বাংলার জয়পুরহাট জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, জয়পুরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক দেশ টিভির জেলা প্রতিনিধি মো. রেজাউল করিম রেজা।
সাংবাদিক ফ্লোরা ইতি ও উচ্ছা প্রধানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক মো. গোলজার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি মিডিয়া উইং ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম,জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী, জয়পুরহাটের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি এনামুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির, জেলা সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান সুইট প্রমুখ।
শেষে জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ও গুণীজনদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেসক্লাবের এই অভিষেক অনুষ্ঠানে জেলার প্রায় দুই শতাধিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
















