Warning: file_get_contents(http://ipwho.is/66.249.73.64): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/dainikbogura.com/public_html/details.php on line 126

রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

বগুড়ার দুপচাঁচিয়ায় আলু ও সরিষা চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ

বগুড়ার দুপচাঁচিয়ায় আলু ও সরিষা চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ

সংগৃহীত

 দুপচাঁচিয়া উপজেলায় চলতি রবি মৌসুমে আলু ও সরিষা চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, চলতি রবি মৌসুমে উপজেলার ২ টি পৌরসভাসহ ৬ টি ইউনিয়নে মোট ৫ হাজার হেক্টর জমিতে আলু ও ৩ হাজার ৭ শত হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়াও চলতি মৌসুমে শাক সবজি (টমেটো, মরিচ, বেগুন, পাতা কপি, ফুল কপি) ২শত ৪০ হেক্টর, পিঁয়াজ ২৫ হেক্টর, রসুন ১০ হেক্টর, ভুট্টা ৩ হেক্টর, গম ১০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইতিমধ্যে আমন ধান পেঁকেও গেছে। কৃষকরা আমন ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। ধান কাটার পরপরই উক্ত রসালো জমিতে আলু ও সরিষা চাষের ব্যাপক প্রস্তুতি নিয়েও রেখেছে।

ইতিমধ্যেই অনেকেই আগাম আমন ধান কেটে জমিতে আলু চাষও করেছে। এই সময় সারের চাহিদা বেড়ে যাওয়ায় কৃষি অফিস থেকে পর্যাপ্ত পরিমাণের সার সরবরাহের উদ্যোগ নিয়েছে।

আজ শুক্রবার (২১ নভেম্বর) উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ সাইফুল আবেদীন, এবার পিঁয়াজের দাম বেশি হওয়ায় কৃষকরা আগে থেকেই আলু ও সরিষার পাশাপাশি পিঁয়াজের চাষ করার প্রস্তুতি নিয়েছে। সারের কোন সংকটের আশংকা নেই উল্লেখ করে তিনি বলেন, গত বারের তুলনায় এবার রবি শস্যের আরও বেশি চাষাবাদ হবে।

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: