Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.125): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/dainikbogura.com/public_html/details.php on line 126

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

আদমদীঘিতে দুই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

আদমদীঘিতে দুই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

সংগৃহীত

ব্যাংক চেক ডিজঅনার সিআর দুই মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানামুলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী শিবেশ চন্দ্র মৈত্র ওরফে ঈদলকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর রাতে নওগাঁ সদরের উকিলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তর করা হয়। গ্রেপ্তারকৃত শিবেশ চন্দ্র মৈত্র ওরফে ঈদল আদমদীঘি উপজেলা সদরের তালশন গ্রামের মৃত ভ’পেন্দ্র নাথ মৈত্রের ছেলে।

আদমদীঘি থানা পুলিশ জানায়. বিগত ২০১৫ সালে শিবেশ চন্দ্র মৈত্র ওরফে ঈদলের বিরুদ্ধে বগুড়া জেলা দায়রা জজ আদালতে দায়ের করা পৃথক দুটি ব্যাংক চেক ডিজঅনার সিআর মামলা হয়। উল্লেখিত মামলার মধ্যে সিআরনং ১৬৪৬/২০১৫ মামলায় তার বিরুদ্ধে আদালত ২০১৬ সালে ৩১ অক্টোবর এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২৬ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং একই আদালত ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি সিআরনং ১৬১৪/২০১৫ মামলায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২৫ লাখ টাকা অর্থদন্ডের আদেশ প্রদান করেন। এ দুটি মামলায় সাজা হওয়ার পর থেকেই সে পলাতক ছিল। এদিকে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে থানার উপ পরিদর্শক বাবুল আক্তার ফোর্সসহ দীর্ঘদিন পলাতক থাকা দন্ডপ্রাপ্ত পলাতক আসামী শিবেশ চন্দ্র মৈত্র ওরফে ঈদলকে গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টায় নওগাঁ সদরের উকিলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তর করেন। 
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ওইদিন দুপুরে গ্রেপ্তারকৃত আসামী শিবেশ চন্দ্র মৈত্র ওরফে ঈদলকে আদালতে প্রেরন করা হয়েছে।

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: