Warning: file_get_contents(http://ipwho.is/2600:1f28:365:80b0:6f72:a904:73b0:e266): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/dainikbogura.com/public_html/details.php on line 126

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

বগুড়ায় ঘরের দরজা ভেঙে বিছানায় মিলল নারীর লাশ

বগুড়ায় ঘরের দরজা ভেঙে বিছানায় মিলল নারীর লাশ

সংগৃহীত

বগুড়ায় ঘরের দরজা ভেঙে বিছানায় পড়ে থাকা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে বগুড়া শহরের জামিলনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত নারীর নাম সাবিকুন নাহার (৪৩)। তিনি চট্টগ্রাম পোর্ট এলাকার হোন্দালপাড়া এলাকার গোলাম সবানীর মেয়ে। তিনি গত ৯ মাস ধরে জামিলনগর এলাকায় জনৈক শাজাহানের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  মাহফুজার রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাড়ির মালিক শাজাহান মিয়া জানান, বিকেলের পর থেকে ওই নারী বাড়িতে অবস্থান করলেও ফোন কল রিসিভ করেনি। রাত ৯টার দিকে বাড়ির দরজায় ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে বিছানায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

তিনি আরও জানান, ৯ মাস আগে ওই নারী এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে এসে স্বামী-স্ত্রী পরিচয়ে দুই হাজার টাকায় দুই কক্ষের বাড়িটি ভাড়া নেন। ওই নারীর স্বামী পরিচয় দেওয়া ব্যক্তির বাড়ি বগুড়ার শাজাহানপুর থানার রানীরহাট এলাকায়। তবে তার নাম জানেন না বাড়ির মালিক। তিনি মাঝে মধ্যে জামিলনগরের বাসায় ওই নারীর সঙ্গে রাতযাপন করতেন। সপ্তাহ খানেক আগে তাদের মধ্যে তালাক হয় বলে ওই নারী বাড়ির মালিককে জানান।

শনিবার রাত ৯টার পর ওই নারীর স্বামীকে বাড়ির মালিক ফোন করে তার স্ত্রীর মৃত্যুর সংবাদ দিলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। 

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়—ঘরের দরজা খোলা, বিছানায় ওই নারীর লাশ পড়ে আছে। মাস্ক দিয়ে তার মুখ ঢাকা। বিছানায় দুই প্যাকেট খাবার এবং কিছু ওষুধ ছড়ানো ছিটানো রয়েছে। ঘরের অন্যান্য মালামাল স্বাভাবিক রয়েছে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান বলেন, মৃত নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিছানায় ডায়াবেটিসের কিছু ওষুধ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: