বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

বগুড়ার শেরপুরে খেজুরের রস পানে শিশু মৃত্যু

বগুড়ার শেরপুরে খেজুরের রস পানে শিশু মৃত্যু

সংগৃহীত

বগুড়ার শেরপুরে খেঁজুরের রস পানে মাদ্রাসা ছাত্র মাহিন বাবু (৬) মারা গেছে। মাহিন বাবু উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা দুবলাগাড়ী গ্রামের আপেল মাহমুদ ফুয়াদ হোসেনের ছেলে ও তালীমুস সুন্নাহ মাদ্রাসার প্লে শ্রেণির ছাত্র।

মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল আউয়াল জানান,গতকাল রবিবার (১৪ ডিসেম্বর)সকালে মাহিন বাবু তার নিজ বাড়িতে খেজুরের কাঁচা রস পান করার পর অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে ভর্তি করানো হলে সে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকালে মাহিন বাবু কাঁচা খেঁজুরের রস খেয়ে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য প্রথমে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। কিন্ত শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় সে মারা যায়।

সোমবার(১৫ ডিসেম্বর)বেলা এগারোটায় তার নিজ গ্রামে জানাজা শেষে লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
জকসু নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা