বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে আইসিসিকে গাভাস্কারের কড়া বার্তা

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে আইসিসিকে গাভাস্কারের কড়া বার্তা

সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটেছে। গতকাল (রোববার) তারা বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ভারত ম্যাচ বয়কট করবে তারা। পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত জানিয়েছে পিসিবি। তাদের এই পদক্ষেপে বেশ চটেছে ভারত। আইসিসি পাকিস্তানকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বললেও তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। ভারতের বিপক্ষে পাকিস্তানের না খেলার সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার।

পাকিস্তানের বিপক্ষে বিশ্ব ক্রিকেট সংস্থাকে এমন পদক্ষেপ নিতে বলেছেন গাভাস্কার, যেন ভবিষ্যতে এমন কিছু না ঘটে। ইন্ডিয়া টুডে-কে তিনি বলেন, ‘শেষ মুহূর্তে কেউ সরে দাঁড়ালে, সেটা অব্যশই একটা সমস্যা। যদি আগেভাগে সরে দাঁড়াত, সেটা ভিন্ন ব্যাপার হতো। কিন্তু শেষ মুহূর্তে, টুর্নামেন্ট শুরুর আগ দিয়ে এমন কিছু করলে আমার মনে হয়, অবশ্যই আইসিসিকে কোনো একটা পদক্ষেপ নিতে হবে। আমি জানি না তারা কী ব্যবস্থা নেবে, কিন্তু আমি মনে করি আরও অনেক বোর্ড যেহেতু আছে, একার সিদ্ধান্তে কিছু হবে না। তবে এমন কিছু করতে হবে, যেন ভবিষ্যতে অন্য কোনো দল এই ধরনের কাজ না করে।’

পাকিস্তানের অবস্থানের বিরুদ্ধে আইসিসি ‘আইনি ব্যবস্থা’ নেবে মনে করছেন গাভাস্কার। কিন্তু কী পরিণতি হবে, তা বলেননি। তার কথা, ‘ভারতের বিপক্ষে না খেলতে চাওয়ায় হয়তো আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। কিন্তু তার ফল কী হবে আমি বলতে পারছি না। এটা নিশ্চিত যে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তে আইসিসি খুবই অসন্তুষ্ট।’

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
জকসু নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা