রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

কোহলির দল কিনতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ

কোহলির দল কিনতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ

সংগৃহীত

আইপিএলে দল কিনতে দর প্রস্তাব জমা দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম মালিক আবরাম গ্লেজার। বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও রাজস্থান রয়্যালসের (আরআর) মালিকানা বিক্রির প্রক্রিয়া চলছে। গ্লেজার দুটি ফ্র্যাঞ্চাইজির জন্যই আগ্রহ প্রকাশ করেছেন, যদিও নিয়মানুযায়ী মালিক হতে পারবেন যেকোনো একটির।

ক্রীড়া–বাণিজ্যবিষয়ক ডিজিটাল প্রকাশনা ‘দ্য স্ট্যাট অব প্লে’ সূত্রের বরাতে জানিয়েছে, বেঙ্গালুরুর জন্য প্রায় ১৮০ কোটি মার্কিন ডলারের প্রস্তাব করেছে গ্লেজারের ল্যান্সার ক্যাপিটাল। যা সব দরদাতার মধ্যে সর্বোচ্চ।

বেঙ্গালুরু কিনতে দর প্রস্তাব জমা পড়েছে মোট ৯টি। তবে এসব দর প্রস্তাব নন–বাইন্ডিং বা প্রাথমিক। প্রস্তাবকৃত দামে কেনার বাধ্যবাধকতা নেই। সূত্র জানিয়েছে, প্রাথমিক দরদাতাদের থেকে বাছাই করে একটি সংক্ষিপ্ত তালিকা করা হবে। এরপর তাদের চূড়ান্ত বা বাইন্ডিং প্রস্তাব দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে।

বিক্রির জন্য বাজারে থাকা অন্য দল রাজস্থান অবশ্য প্রাথমিক পর্যায় পেরিয়ে গেছে। মার্চের প্রথম সপ্তাহেই রাজস্থান চূড়ান্ত আলোচনার প্রক্রিয়া শুরু করতে পারে। নিউ অরলিন্স-ভিত্তিক আবরাম গ্লেজারের ‘ল্যান্সার ক্যাপিটাল’ রাজস্থান কেনার দৌড়েও আছে।

এই ল্যান্সার ক্যাপিটাল সংযুক্ত আরব আমিরাতের আইএল টি২০–এর ডেজার্ট ভাইপার্সের মালিকানায় আছে। যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবার এর আগেও আইপিএলে দল কেনার চেষ্টা করেছিল। ২০২১ সালে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি বিক্রি করা হয় লক্ষ্ণৌ ও গুজরাটের নামে। তবে সেবার তারা সফল হয়নি।

বর্তমানে গ্লেজার পরিবারের মালিকানায় আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও এনএফএলের দল টাম্পা বে বুকানিয়ারস। ইউনাইটেড অবশ্য গ্লেজাররা এখন পরিচালনা করেন না। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী জিম র‍্যাটক্লিফের কাছে ২৬.২ শতাংশ শেয়ার বিক্রি করে দেন গ্লেজার। বর্তমানে ইউনাইটেডের দৈনন্দিন কার্যক্রম দেখভাল করেন র‍্যাটক্লিফ।

আরসিবি কেন বিক্রি হচ্ছে

আইপিএলের প্রথম আসর থেকে খেললেও আরসিবি প্রথমবার শিরোপা জিতেছে ২০২৫ সালে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ প্রতীক্ষিত শিরোপা জয়ের পর আরসিবির শীর্ষ পর্যায়ে দল বিক্রির চিন্তাভাবনা শুরু হয়।

বর্তমানে আরসিবির মালিক ডিয়াজিও। প্রতিষ্ঠানটির নীতিনির্ধারকেরা সিদ্ধান্ত নিয়েছেন, শিরোপা জয়ের ঠিক পরের সময়টিই বিক্রির সম্ভাবনা যাচাই করার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে আরসিবির চাহিদা অনেক বেশি থাকবে বলে ধারণা তাঁদের।

এ বছর মেয়েদের আইপিএল–খ্যাত ডব্লুপিএলও জিতেছে আরসিবি। অর্থাৎ ছেলে ও মেয়েদের দুটি ট্রফিই এখন ফ্র্যাঞ্চাইজিটির। তবে শেষ পর্যন্ত বিক্রি হবে কি না, তা এখনই বলার সময় আসেনি। চলতি বছরের আইপিএল আগামী ২৬ মার্চ শুরু হওয়ার কথা।

সূত্র: প্রথম আলো

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
জকসু নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা