সংগৃহীত
চলছে ফুটবল বিশ্বকাপের ক্ষণগগণা। আর এই কাউন্টডাউনকে সামনে রেখে দারুণ এক পরিসংখ্যান প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আজকের বিশেষ সংখ্যাটি হলো ‘৬’। আর এই এই সংখ্যাটিকে ঘিরেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে লুকিয়ে আছে টানা ২০ বছর স্থায়ী এক অবিশ্বাস্য ও কাকতালীয় গটনা।
১৯৭৮ সালের আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে শুরু করে ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপ পর্যন্ত টানা ছয়টি আসরে বিশ্বমঞ্চের সর্বোচ্চ গোলদাতারা প্রত্যেকেই ঠিক ছয়টি করে গোল করে টুর্নামেন্ট শেষ করেছিলেন।
এই ছয় আসরে সর্বোচ্চ গোলদাতারা হলেন- আর্জেন্টিনার মারিও কেম্পেস, ইতালির পাওলো রশি ও তোতো স্কিলাচি, ইংল্যান্ডের গ্যারি লিনেকার এবং ক্রোয়েশিয়ার ড্যাভর সুকার। আর ১৯৯৪ বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ ছয়টি গোল করেছিলেন রাশির ওলেগ সালেঙ্কো ও বুলগেরিয়ার রিস্টো স্টইচকভ।
টানা ২০ বছরের এই ‘৬’ গোলের অবিশ্বাস্য রাজত্ব অবশেষে ভেঙেছিল ২০০২ সালের জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে। সেবার ব্রাজিলের ‘দ্য ফেনোমেনন’ রোনালদো নাজারিও ৮টি গোল করে এই ধারা ভাঙেন এবং সেলেসাওদের পঞ্চম বিশ্বকাপ এনে দেন।
সূত্র: ঢাকা পোষ্ট

.webp)


.webp)














