সংগৃহীত
শোক জানানো এক কথা, না জেনে হিরো বানানো আরেক কথা
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যু নিয়ে আবেগের যে স্রোত বইছে, তার মধ্যে একটা তথ্য চাপা পড়ে যাচ্ছে। হাসিনার পালানোর ভিডিও তিনি ধারণ করেননি। আমার দেশ-এর অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি তুলেছিলেন অন্য একজন কর্মকর্তা। তাহসিফ সেটি ছড়িয়ে দিয়েছিলেন। কেন ছড়ানো হয়েছিল, তার উত্তরও ওই অনুসন্ধানেই এসেছে।
তাঁর এই অস্বাভাবিক মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একজন সাবেক বিমানবাহিনী কর্মকর্তার এভাবে মারা যাওয়ার পেছনের সত্য বেরিয়ে আসা দরকার, তাই সুষ্ঠু তদন্তের দাবি জোরালোই থাকবে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার আগে গুজব ছড়ানো ঠিক হবে না। যিনি যে কাজ করেননি, সেই কৃতিত্ব তাঁর ঘাড়ে চাপিয়ে জুলাইয়ের হিরো বানিয়ে ফেলাও ঠিক নয়।
#TahsifSouri #BangladeshAirForce #July #Bangladesh #AwamiLeague #india #viralpost











