সংগৃহীত
দেশের কৃষিখাতকে দালাল ও সিন্ডিকেটমুক্ত রাখতে কঠোর অবস্থানে যাওয়ার স্পষ্ট বার্তা দিল সরকার। সার ব্যবস্থাপনায় যেকোনো ধরনের অনিয়ম বা কারসাজি পেলে তাৎক্ষণিকভাবে ডিলারশিপ বাতিল করা হবে বলে সাফ জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
সচিবালয়ে আসন্ন রবি মৌসুমে সার সরবরাহ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভায় জেলা প্রশাসক ও কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এই হুঁশিয়ারি দেন। তিনি স্পষ্ট করে বলেছেন, সারের ডিলারশিপে কোনো অনিয়ম সহ্য করা হবে না এবং এই প্রক্রিয়ার সঙ্গে কোনো সরকারি কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ মিললেও তাঁর বিরুদ্ধেও তাৎক্ষণিক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের ঘাম ঝরানো পরিশ্রমের ফসল বাঁচাতে সরকারের এই কড়া পদক্ষেপ কতটা কার্যকর ভূমিকা রাখবে বলে আপনার মনে হয়?














