সংগৃহীত
আসন্ন তীব্র গরমে বিদ্যুতের ভোগান্তি কমাতে বড় পদক্ষেপ নিচ্ছে সরকার। আগামী গ্রীষ্ম মৌসুমেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সম্প্রতি আগারগাঁওয়ে ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনবিষয়ক এক সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুততম সময়ে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকারি-বেসরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনই এখন সবচেয়ে সহজ সমাধান। এই প্রক্রিয়াকে গতিশীল করতে সরকার মাত্র দুই মাসের মধ্যে একটি সমন্বিত নীতিমালাও তৈরি করেছে। বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুতের প্রসার কি আমাদের বিদ্যুৎ সংকট স্থায়ীভাবে কমাতে পারবে? আপনার মন্তব্য জানান।
#সৌরবিদ্যুৎ #বিদ্যুৎসংকট #সবুজজ্বালানি #প্রতিমন্ত্রীঅনিন্দ্যইসলাম #বাংলাদেশগভর্নমেন্ট














