বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ভারতের বিপক্ষে খেলার আগে পাকিস্তানি তারকার হুঙ্কার

ভারতের বিপক্ষে খেলার আগে পাকিস্তানি তারকার হুঙ্কার

সংগৃহীত

অনেক জলঘোলা হওয়ার পর ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সনের এসেছে পাকিস্তান। তারপর শুরু হয়ে গেছে কথার লড়াই। মাঠের বাইরে ‘মাইন্ডগেম’ খেলার দৌড়ে নাম লিখলেন পাকিস্তানের তারকা ব্যাটার সাহিবজাদা ফারহান। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচের আগে ভারতকে হুঙ্কার দিলেন এই ওপেনার।

গতকাল (সোমবার) রাতে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারিয়ে টানা দুই ম্যাচ জিতেছে পাকিস্তান। ৪১ বলে ৭৩ রান করে ১৯০ রানের বড় সংগ্রহে অবদান রাখেন ফারহান। তারপর তাদের স্পিনাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে দমিয়ে রাখেন।

ম্যাচসেরার পুরস্কার নিতে এসে ফারহান ভারত ম্যাচ প্রসঙ্গে কথা তুললেন। গত এশিয়া কাপে শেষবার দুই দলের দেখা হয়েছিল। যদিও ফাইনালসহ তিন ম্যাচ খেলেই ভারতের কাছে হারতে হয়েছিল পাকিস্তানকে।

তিন ম্যাচের মধ্যে কেবল ফাইনালেই যা একটু প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিল পাকিস্তান। বাকি দুই খেলায় অনায়াসে জেতে ভারত। তবুও একই মানসিকতা নিয়ে খেলে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে চায় পাকিস্তান।

ওই ফাইনালে ম্যাচের দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান করা ফারহান একপ্রকার হুঁশিয়ারি দিলেন ভারতকে, ‘আমরা এশিয়া কাপসহ আগের ম্যাচগুলোর মতো একই মানসিকতা নিয়ে খেলতে নামব। আমরা ইতিবাচক থাকার চেষ্টা করব এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলব।’

এশিয়া কাপে তিন ম্যাচের দুটিতে হাফ সেঞ্চুরি করেন ফারহান। তবে দ্বিতীয় ম্যাচে ফিফটির পর তার বন্দুক চালানোর কায়দায় ‘স্টেনগান’ উল্লাস নিয়ে বিতর্কের ঝড় ওঠে। বিশেষ করে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা ও অপারেশন সিঁদুরের পর দুই দেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এমন উদযাপন যেন বৈরিতার আগুন আরও উসকে দেয়।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
জকসু নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা