শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রাহায়ণ ১৪৩৩

সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সংগৃহীত

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, মঈনপুর ও মাদলা বিওপি এবং কুমিল্লার বুড়িচং ও আদর্শ সদর উপজেলার শংকুচাইল ও বড়জ্বালা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার ওষুধ, লোশন, বাসমতি চাল, ধানের বীজ, মদ ও বিয়ার জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৬৪ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ বা পুশইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: