শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রাহায়ণ ১৪৩৩

জানুয়ারির মধ্যে ১২০০ মেগাওয়াটে উৎপাদন নেওয়ার লক্ষ্য প্রথম ইউনিটের

জানুয়ারির মধ্যে ১২০০ মেগাওয়াটে উৎপাদন নেওয়ার লক্ষ্য প্রথম ইউনিটের

সংগৃহীত

মঙ্গলবার রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় মন্ত্রী এ কথা জানান। বিকেল ৩টা ১৬ মিনিটে শুরু হওয়া সরবরাহের ২৯ মিনিট পর উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে উৎপাদন ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়। এরপর পর্যায়ক্রমে তা বাড়িয়ে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াটে উন্নীত করা হয়।

প্রথম দফায় প্রায় সাড়ে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর রাত ১১টা ৫০ মিনিটে ইউনিটটি জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়। এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, প্রথম দফার পরীক্ষায় টারবাইন, জেনারেটর ও গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হয়েছে। পরবর্তী কারিগরি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে যেতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। এরপর শুরু হবে পরীক্ষামূলক পরিচালনা। এ পর্যায়ে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে রিঅ্যাক্টর, টারবাইন, জেনারেটর ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে।

বাংলাদেশ সংবাদ পরিষেবা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট কেন্দ্রটির দুটি ইউনিট নির্মাণ করছে। দ্বিতীয় ইউনিটসহ দুটি চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: