বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

শাকিবের প্রিন্সে কেমন হবে জ্যোতির্ময়ীর চরিত্র?

শাকিবের প্রিন্সে কেমন হবে জ্যোতির্ময়ীর চরিত্র?

সংগৃহীত

লম্বা চুল, মুখভর্তি দাড়ি আর চোখে সানগ্লাস; হাতে থাকা বড় এক বন্দুক থেকে বেরোচ্ছে আগুনের ঝলক। সদ্য মেগাস্টার শাকিব খানের নতুন ছবি ‘প্রিন্স’-এর ১৭ সেকেন্ডের ফার্স্ট মোশন লুক প্রকাশ হতেই দর্শকদের মাঝে বেশ উত্তেজনা ছড়িয়েছে। 

আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবিতে শাকিবের এই মারকাটারি অ্যাকশন লুক ভক্তদের মাঝে উন্মাদনা সৃষ্টি করলেও সবার মনে এখন একটিই প্রশ্ন- এই ছবিতে শাকিবের নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু কোন চরিত্রে থাকছেন?

তবে এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘প্রিন্স’ ছবিতে কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকে নব্বই দশকের একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে।

এই ছবিতে জ্যোতির্ময়ী ও শাকিব খান জুটির রসায়ন দেখাতে গত ১০ দিন ধরে শ্রীলঙ্কায় শুটিং চলছে।  সেখানে মূলত এই জুটির রোমান্টিক দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করা হচ্ছে। ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়ের ক্যামেরায় বন্দি হচ্ছে তা। তবে শুধু প্রেম নয়, গল্পের প্রয়োজনে অ্যাকশন দৃশ্যেও দেখা যেতে পারে এই অভিনেত্রীকে।

ছবিতে শাকিব খানের বিপরীতে শুধু জ্যোতির্ময়ীই নন, থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণও। দুই নায়িকাকে ঘিরে শাকিবের এই ‘প্রিন্স’ মুক্তি পেতে যাচ্ছে আসছে ঈদেই। 

শাকিব খানের সঙ্গে কাজ করা নিয়ে বেশ উচ্ছ্বসিত জ্যোতির্ময়ী কুণ্ডু। এর আগে আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নায়ক নিজের ‘স্টারডম’ বুঝতে দেন না। কাজের সময় একেবারে মাটির কাছাকাছি থাকেন, প্রচণ্ড সহযোগিতা করেন। উনি খ্যাতনামী, বুঝতেই দেন না।

বর্তমানে সিনেমাটির পুরো দল শ্রীলঙ্কায় অবস্থান করছে। এখনও ২০ দিনের শুটিং বাকি রয়েছে। বাজেট সাশ্রয়ের পাশাপাশি নব্বই দশকের আবহাওয়া এবং লোকেশন হুবহু ফুটিয়ে তুলতেই শ্রীলঙ্কাকে বেছে নেওয়া হয়েছে বলে পরিচালক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
জকসু নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা