বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

এ আর রহমানকে অতিথি করায় বিপাকে কপিল শর্মা

এ আর রহমানকে অতিথি করায় বিপাকে কপিল শর্মা

সংগৃহীত

বলিউডের বিনোদন জগতে রাজনৈতিক নজরদারি ও প্রভাবের বিষয়টি আবারও আলোচনায় এলো। ধর্মীয় বিভাজন সংক্রান্ত মন্তব্যের জেরে বিতর্কে জড়ানো অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে নিজের অনুষ্ঠানে অতিথি করায় এবার কড়া সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মা। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র বিরোধিতা করা হয়েছে। 

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রচারিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর একটি পর্বে সম্প্রতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ আর রহমান। এতেই ক্ষুব্ধ হয়েছেন বিজেপি নেতা নীতেশ রানে। তার দাবি, এ আর রহমান সম্প্রতি ধর্মীয় বিভাজন নিয়ে যে মন্তব্য করেছেন, তা হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এ অবস্থায় তাকে একটি জনপ্রিয় জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে জায়গা দেওয়া সমীচীন হয়নি।

নীতেশ রানে এক বিবৃতিতে বলেন, বিনোদনের স্বাধীনতা আমরা মানি, কিন্তু জাতীয়তাবাদ ও মানুষের ধর্মীয় অনুভূতিকে সবার আগে গুরুত্ব দিতে হবে। কৌতুক বা বিনোদনের নামে দেশের সংস্কৃতি ও সংহতির সঙ্গে আপস করা চলবে না।

কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে এ আর রহমান অভিযোগ করেন, গত আট বছরে তিনি অনেক কাজ হারিয়েছেন এবং এর পেছনে ‘ধর্মীয় বিভাজন’ কাজ করেছে।

তার এই মন্তব্যের পরই ভারতে ব্যাপক বিতর্ক শুরু হয়। সমালোচনার মুখে পড়ে রহমান পরে একটি ব্যাখ্যা দেন। সেখানে তিনি জানান, কোনো বিশেষ গোষ্ঠীকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না এবং তিনি একজন গর্বিত ভারতীয় হিসেবে এ দেশের স্বাধীনতা উপভোগ করেন।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
জকসু নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা