সংগৃহীত
দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ঘটেছে। বুধবার রাত ৯টায় ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে এ রেকর্ড অর্জিত হয়েছে।
বুধবার (২০ মে) এক বার্তায় এ তথ্য জানায় পাওয়ার গ্রিড কোম্পানি পিএলসি।
এর আগে ২০২৫ সালের ২৩ জুলাই ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন রেকর্ডের ঘটনা ঘটে। তবে, এ দফায় সে রেকর্ড ছাড়িয়ে গেছে।
সূত্র: ঢাকা পোষ্ট


.webp)
.webp)











