বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দি‌চ্ছে জাপান

যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দি‌চ্ছে জাপান

সংগৃহীত

ঢাকার বস্তি এলাকায় যক্ষ্মা রোগ শনাক্তকরণ কার্যক্রম আরও বিস্তৃত করতে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দিচ্ছে জাপান সরকার। জাপানের ‘গ্রাসরুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টস’ বা তৃণমূল পর্যায়ের মানব নিরাপত্তা প্রকল্পের আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে।

সোমবার (৫ অক্টোবর) ঢাকার জাপান দূতাবাসে এ সংক্রান্ত এক‌টি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ’ (আইসিডিডিআর,বি)-এর প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার জাপান দূতাবাস এক বিজ্ঞ‌প্তি‌তে এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

‌বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, অনুদানের অর্থে ‘ঢাকা জেলায় যক্ষ্মা রোগ নির্ণয়ের জন্য ল্যান্ড ক্রুজার গাড়ি সংগ্রহ প্রকল্প’ বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় আইসিডিডিআর,বি একটি টয়োটা ল্যান্ড ক্রুজার এবং একটি ফুজিফিল্ম পোর্টেবল ডিজিটাল এক্স-রে ইউনিট সংগ্রহ করবে। এসব সরঞ্জাম ব্যবহার করে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা দলগুলো স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে সীমাবদ্ধতা থাকা জনগোষ্ঠীর কাছে সরাসরি যক্ষ্মা স্ক্রিনিং সেবা পৌঁছে দেবে।

প্রকল্পটির মাধ্যমে প্রতি বছর প্রায় ৯ হাজার মানুষকে যক্ষ্মা স্ক্রিনিংয়ের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে আগে শনাক্ত হয়নি এমন যক্ষ্মা রোগীদের খুঁজে বের করার পাশাপাশি তাদের উপযুক্ত চিকিৎসার আওতায় আনার সুযোগ তৈরি হবে। ফলে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং যক্ষ্মার সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে প্রকল্পটি সহায়ক হবে।

জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, জাপান মানব নিরাপত্তাকে, অর্থাৎ মানুষের জীবন ও মর্যাদা রক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয়। স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে যারা বিভিন্ন ধরনের বাধার মুখোমুখি হন, তাদের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে এই প্রকল্প জাপানের সেই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিচ্ছে।

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: