Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.105): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/dainikbogura.com/public_html/details.php on line 126

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ করা অ্যাপ শনাক্তে গুগলের উদ্যোগ

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ করা অ্যাপ শনাক্তে গুগলের উদ্যোগ

সংগৃহীত

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যাটারি দ্রুত শেষ করা অ্যাপ শনাক্তে নতুন উদ্যোগ নিয়েছে গুগল। নতুন এ উদ্যোগের আওতায় স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে বেশি কার্যক্রম চালানো অ্যাপগুলোকে শিগগিরই গুগল প্লে স্টোরে আলাদাভাবে প্রদর্শন করা হবে। ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন কোন কোন অ্যাপ স্মার্টফোনে বেশি ব্যাটারি খরচ করছে।

গুগল জানিয়েছে, নির্ধারিত ‘সীমা’ অতিক্রম করলে সংশ্লিষ্ট অ্যাপগুলোকে গুগল প্লে স্টোরে ব্যাটারি পারফরম্যান্স খারাপ হিসেবে দেখানো হবে। প্রয়োজনে সুপারিশনির্ভর বিভিন্ন স্থানে অ্যাপটির উপস্থিতিও কমিয়ে দেওয়া হতে পারে। অ্যান্ড্রয়েড অ্যাপের সামগ্রিক চিত্র আরও পরিষ্কার করে ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার জন্য নতুন কয়েকটি নির্দেশক চালু করা হচ্ছে। এর প্রথম ধাপ হলো এই মেট্রিক।

গুগলের তথ্যমতে, নতুন এ উদ্যোগের আওতায় গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড ভাইটালস সিস্টেমের মাধ্যমে স্ক্রিন বন্ধ থাকা অবস্থায় অ্যাপগুলো কতক্ষণ ফোনের ব্যাকগ্রাউন্ডে কাজ করে তা পর্যবেক্ষণ করা হবে। টানা ২৮ দিন একজন ব্যবহারকারীর অন্তত ৫ শতাংশ সেশনে ব্যাটারি বেশি খরচ করলে অ্যাপটি সীমা অতিক্রম করেছে বলে গণ্য করা হবে। তখন ডেভেলপাররা অ্যান্ড্রয়েড ভাইটালসের ওভার ভিউ পেজে সতর্কবার্তা পাবেন।

গুগল জানিয়েছে, গুগল প্লে স্টোরে অ্যাপের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হলেও এই উদ্যোগের মূল লক্ষ্য ব্যাটারির স্থায়িত্ব ও অ্যাপের প্রযুক্তিগত মান উন্নত করা। ব্যবহারকারীর প্রকৃত কোনো সুবিধা ছাড়া যদি কোনো অ্যাপ সিস্টেম রিসোর্স খরচ করে, সেটি শনাক্ত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। অ্যাপটি ক্ষতিকর কি না, তা এখানে বিবেচ্য নয়। ফলে এটি ম্যালওয়্যার শনাক্তের কোনো টুল নয়। নতুন এ উদ্যোগের আওতায় ডেভেলপারদের ২০২৬ সালের ১ মার্চের মধ্যে নতুন অ্যান্ড্রয়েড ভাইটালস মেট্রিক ‘এক্সসিভ পারশিয়াল ওয়েক লক’ অনুসারে নিজেদের অ্যাপ হালনাগাদ করতে হবে।

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: