বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রিয়াল-পিএসজিসহ প্লে-অফ থেকে শেষ ষোলোয় উঠল যারা

রিয়াল-পিএসজিসহ প্লে-অফ থেকে শেষ ষোলোয় উঠল যারা

রিয়াল-পিএসজিসহ প্লে-অফ থেকে শেষ ষোলোয় উঠল যারা

সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফের ফিরতি লিগ সম্পন্ন হয়েছে গত দু’দিনে। যেখানে ৮টি দল শেষ ষোলো এবং সমান সংখ্যক ক্লাব বিদায় নিয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই, টানটান উত্তেজনা ও অবিশ্বাস্য কামব্যাক– কী ছিল না সেখানে। ১৬ দলের লড়াই শেষে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড শিরোপাধারী রিয়াল মাদ্রিদ, পিএসজি, নিউক্যাসলের মতো ক্লাব যেমন পরের রাউন্ডে উঠেছে; তেমনি চমক দেখিয়েছে অভিষেক আসর খেলতে নামা বোডো/গ্লিমট কিংবা আটালান্টাও।

অন্যদিকে, জায়ান্টদের মধ্য থেকে ইন্টার মিলান, জুভেন্তাস ও বরুসিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলো ছিটকে গেছে প্লে-অফ থেকে। ইতালির একমাত্র ক্লাব হিসেবে টিকে আছে আটালান্টা। গত দু’দিনে অনুষ্ঠিত প্লে-অফের ফিরতি লিগ থেকে শেষ ষোলোয় জায়গা পাওয়া ৮টি দল হচ্ছে– রিয়াল মাদ্রিদ, অ্যাতলেটিকো মাদ্রিদ, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, বায়ার লেভারকুসেন, বোডো/গ্লিমট, আটালান্টা ও গালাতাসারেই।

রিয়াল মাদ্রিদ ও বেনফিকার লড়াইটি ছিল নাটকীয়। পর্তুগিজ ক্লাবটির কোচ হোসে মরিনিয়ো ও বর্ণবাদের দায়ে ফুটবলার প্রেস্তিয়ান্নি ছিলেন না। তার ওপর বেনফিকা প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল, এবার সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের ২-১ গোলে হেরে ৩-১ অ্যাগ্রিগেটে বিদায় নিশ্চিত হয়েছে। পিএসজি ও মোনাকোর লড়াইয়ে লড়াই জমে উঠেছিল শেষদিকে। স্টপেজ টাইমে দেওয়া গোলে ২-২ সমতায় খেলা শেষ হলেও, পিএসজি উৎরে গেছে ৫-৪ অ্যাগ্রিগেটের সুবাদে।

dhakapost

জুভেন্তাস ও গালাতাসারের লড়াইটাও ছিল রোমাঞ্চকর। প্রথম লেগে বড় ব্যবধানে (৫-২) এগিয়ে ছিল তুরস্কের ক্লাব গালাতাসারে। গতকাল ফিরতি লেগে নেমে আগের তিন গোলের ব্যবধান ঘুচিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিলেও শেষ রক্ষা হলো না জুভেন্তাসের। ৩-২ স্কোরলাইন নিয়ে খেলা শেষ করলেও দুই লেগ মিলিয়ে ৭-৫ ব্যবধানে অ্যাগ্রিগেটে পিছিয়ে ছিল। গালাতাসারে অবশ্য এদিন গোলটি দুটি পায় শেষদিকে (১০৫ ও ১১৯তম মিনিটে)। যা বিদায় ঘটিয়ে দেয় ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের।

এ ছাড়া প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে ২-০ গোলে হারা আটালান্টা গতকাল ঘরের মাঠে জিতেছে ৪-১ গোলে। ৪-৩ গোলের অগ্রগামিতায় ইতালিয়ান দলটি শেষ ষোলোয় উঠেছে। এর আগের দিন প্লে-অফ থেকে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, নিউক্যাসল ইউনাইটেড ও বোডো/গ্লিমট। এর মধ্য দিয়ে ১৬ দল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর স্লট পূর্ণ হলো। শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার।

চ্যাম্পিয়ন্স লিগের চলমান আসরে পয়েন্ট টেবিলের শীর্ষ আটে থেকে আগেই সরাসরি শেষ ষোলো বা নকআউট পর্ব নিশ্চিত করেছিল– আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
জকসু নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা